সিউলের ব্যস্ত রাস্তার ভিড়েও মিন সু-এর নাকে ভেসে আসে এমন কিছু গন্ধ, যা সাধারণ মানুষ টের পায় না। সে মানুষের গায়ের গন্ধ শুঁকে বলে দিতে পারে তাদের লুকানো অতীত আর অন্ধকার অপরাধের কথা। কিন্তু একদিন সে এমন এক অচেনা ঘ্রাণ পেল, যা তাকে টেনে নিয়ে গেল তার নিজেরই ভুলে যাওয়া এক ভয়ংকর স্মৃতির কাছে। ঘ্রাণ কি কখনো খুনি হতে পারে? এক অদ্ভুত ক্ষমতা আর রহস্যের জালে ঘেরা সাইকোলজিক্যাল থ্রিলার— 'SMELLS'।