Posts

কবিতা

তেলেসমাতি খেল

April 8, 2026

নাসির ফরহাদ

128
View

ইরান করে বিরান ভূমি
তোমার লাগবে তেল।
মানবতার  নামে দেখাও
তেলেসমাতি খেল।
শয়তান ফেরেস্তা সাজে
বিশ্ব অবাক দেখে।
চারদিকে সব ক্লান্ত শিয়াল
তোমারই পা চাটে।
মুখে তোমার শান্তির বাণী 
হাতে মাথার খুলি।
এ সব দেখে সভ্য সমাজ
দিচ্ছে হাত তালি।
ফিলিস্তিন সিরিয়া ইরান
তারা মানুষ না
তাদের হত্যা করতে তোদের 
পরাণ কাপে  না।
মিষ্টি বুলি, কুটচাল আর
পেশি শক্তির বলে।
শিয়া সুন্নি কুর্দি পার্শি
বিভেদ গড়ে দিলে।
নিরিহ লোক,শিশু হত্যা 
লুটতরাজ সব দেখে।
জাতিসংঘ তোমার সাথে 
হলি খেলায় মাতে।

Comments

    Please login to post comment. Login