Poetry

পান্তা ভাতের প্রেম

April 10, 2026

Original Author রাজীব পাল

162 views

গরম ভাতে মনটা হাঁটে,
কিন্তু পান্তা এলে—হৃদয়টা নাচে!
রাতের ভাতটা জলে ভিজে,
সকালে বলে—“আমায় খাও, মিছে?”
লবণ-মরিচ, কাঁচা পেঁয়াজ,
দেখলেই জাগে ক্ষুধার সাজ।
শুঁটকি ভর্তা পাশে থাকলে,
পেটটা বলে—“আরো ঢাকলে!”
গরম ভাতের কত আদর,
পান্তা কিন্তু গ্রামের বাদশাহ দর।
একটু টক, একটু নোনা,
খেয়ে বলি—“এটাই সোনা!”
শহরের লোক হাসে দেখে,
“এটা আবার খায় নাকি কেউ রে?”
একবার খেলে বুঝবে ঠিক—
পান্তা ভাতেই আসল ট্রিক! 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login