Story

love story, sad story

April 11, 2026

167
View

অচেনা নম্বর”

হঠাৎ রাহাতের ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল—


“তুমি এখনো কি আমাকে মনে রাখো?”

রাহাত অবাক।

কে হতে পারে?

সে রিপ্লাই দিল—


আপনি কে?”


ওপাশ থেকে উত্তর এল—

“যাকে তুমি একদিন ভুলে গিয়েছিলে…”


রাহাতের বুকটা ধক করে উঠল।

পুরনো কিছু স্মৃতি হঠাৎ ভেসে উঠল।

কথা চলতে লাগল…


প্রতিদিন, রাতের পর রাত।

অচেনা মানুষটা রাহাতের সব কথা শুনত,

তার কষ্ট বুঝত,


তার হাসির কারণ হয়ে উঠছিল।


রাহাত আর থাকতে না পেরে বলল—

“তুমি কে? একবার দেখা করতে চাই।”

কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই এল—একদিন 


“ঠিক আছে, কাল বিকেল ৫টা, পার্কে আসো।”

পরের দিন রাহাত সময়মতো পৌঁছে গেল।

চারপাশে অনেক মানুষ, কিন্তু সেই অচেনা মানুষটা নেই।


হঠাৎ ফোনে একটা মেসেজ—

“পেছনে তাকাও…”

রাহাত ঘুরে দাঁড়াল।

কেউ নেই।


আবার মেসেজ—


“আমি আসলে কেউ না…

আমি তোমার সেই অনুভূতি,

যাকে তুমি একদিন অবহেলা করে হারিয়ে ফেলেছিলে।”


রাহাত স্তব্ধ হয়ে গেল।

কিছু মানুষ না,

কিছু অনুভূতি—

চিরদিন অচেনাই থেকে যায়… 💔


 

Comments

    Please login to post comment. Login