Posts

কবিতা

স্বপ্নগুলো নগ্ন হলো

June 10, 2024

রফিকুল ইসলাম রবি

233
View

আমার স্বপ্ন  গুলো নগ্ন হলো
 

রবি

সমাজটা আজ  ধ্বংস হলো 
সামাজিকতা নগ্ন হলো 
কুকুর বেড়াল লজ্জা পেল
তাদের বেশ মানুষ ধরলো

কথায় কথায় তর্ক হলো
মানুষ যে সে ভুলে গেল
শকুনেরা সব লজ্জা পেল 
তাদের মতো খামচে ধরলো

আমার স্বপ্নগুলো নগ্ন হলো 
সবুজ ধরা  মরু হলো
কিশোরী আজ ব্যঙচি কাটলো 
ভালোবাসার ইতি হলো।

গুণীজনের  কদর কমলো
সস্তা লোকে আসন পেলো
গাধার তাতে হাসি পেলো 
আজ নৈতিকতা নগ্ন হলো।

আমার স্বপ্ন গুলো নগ্ন হলো

Comments

    Please login to post comment. Login