Posts

গল্প

বন্ধু ?

April 16, 2026

Ankon

8
View

ভ্যাপসা গরমে  ধীরে চলছে ফ্যান ।ডাইনিং টেবিলে দুপুরের খাবার খেতে বসেছে সবাই।পরিবারের ৪ জন যেন খুব আগ্রহ নিয়ে বসেছে টেবিলে। পাড়ার চায়ের দোকানের সংসদের তুলনায় ইহা কম নয়।

দৃশ্যকল্প-০১

শফিক রহমানঃআজকে কী রান্না করছো?

মিসেস রহমানঃলাউ শাক দিয়ে রুই মাছ আর বাধাকপি ভাজি। ভাত নিবে নাকি?

শফিক রহমানঃনা……[অন্যমনস্ক হয়ে ]

মিসেস রহমানঃ ব্যাপার কী বলতো ? খুব হতাশ দেখাচ্ছে তোমাকে ? কী হয়েছে?

শফিক রহমানঃবদলি হয়েছে সিলেট। 

মিসেস রহমানঃকি বলছো! তবে এখন যেতে সমস্যা নেই । অবন্তি তো কেবল ক্লাস ৮ এ। তবে এতো মন মরা লাগছে কেনো তোমাকে? বগুড়া ছেড়ে যেতে কষ্ট হচ্ছে বুঝি? কে আছে তোমার বলোতো?

[ঠাট্টা করে]

শফিক রহমানঃ মিজান নাই… [থমকে গিয়ে বলে উঠলো]

মিসেস রহমানঃকিহ? ইন্নানিল্লাহ… আগে বলো নি কেনো? 

শফিক রহমানঃআমার সবচেয়ে কাছের বন্ধু। অথচো ময়মনসিংহ থেকে আসার পর আজ ১৫ বছর কথা হয় নি। জানাজায় যাবো কোন মুখে?

মিসেস রহমান কথার উত্তর দিলেন না। কারণ  জানেন সংসারের চাপে শফিক রহমান ভুলেই গিয়েছেন তারও একটা বন্ধুত্ত্বপূর্ণ জীবন ছিলো। যা বিয়ে নামক ফরজ দায়িত্বের জালে আজ জানাযায় যেতেও সংকোচ অনুভব করে।

Comments

    Please login to post comment. Login