Post

হারানো হাসনা হেনা

April 20, 2026

139
View

বর্ষার এক সন্ধ্যায় রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ কোথাও থেকে হাসনা হেনা ফুলের গন্ধ এলো। থমকে গেলাম। চারদিকে তাকালাম, কোনো গাছ নেই। তবু গন্ধটা আসছে। তখন মনে পড়ল, ছোটবেলায় বাড়ির পেছনে একটা হাসনা হেনা গাছ ছিল। বৃষ্টি হলেই ফুল ফুটতো। আমরা কুড়িয়ে নিতাম। আম্মা বকতেন, বর্ষায় কাদায় মাখামাখি হয়ে যাচ্ছ। আমরা শুনতাম না। এখন সেই গাছ নেই। সেই বৃষ্টি নেই। সেই আম্মার বকুনিও নেই। কিন্তু গন্ধটা আছে। এই শহরের কোনো এক অদৃশ্য বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে এসে লাগে নাকে। বিভূতিভূষণের অপু একদিন বলেছিল, পৃথিবীতে এত সুন্দর কেন। আমি বলি, পৃথিবীতে এত মায়া কেন। যা হারিয়ে যায়, তা হারায় না কেন।

Comments

    Please login to post comment. Login