Poetry

প্রিয়তম প্রিয়সী

April 21, 2026

162 views

প্রিয়তম প্রিয়সী

মোঃ নাহিদ হোসাইন 

প্রিয়তম প্রিয়সী

আমি সেই স্বর্গরাজ্যের সুলতান

তুমি যে ভালোবাসার স্বর্গরাজ্যের সম্রাজ্ঞী 

যে স্বর্গরাজ্যের সুলতানা হুররাম। 


প্রিয়তম প্রিয়সী

সভ্যতার শুরুতে মস্তিষ্কের উপর সুলতানার প্রেমের বিষাক্ত তরবারি কিংবা আধুনিক মারণাস্ত্র মেসিনগানের অব্যর্থ ট্রিগারে তোমার অনামিকা। 


প্রিয়তম প্রেয়সী 

ভালোবাসার সাম্রাজ্যে নিজেকে সুলতান হিসেবে দাবি করতে আমার ভয় হয়। 

কেননা গুপ্তচর আক্রমণ করে যদি সাম্রাজ্য ছিনিয়ে নিয়ে যায় কিংবা সুলতানা কে ছিনিয়ে নিয়ে যায়। 


প্রিয়তম প্রেয়সী 

তখন একমাত্র উপায় সুলতানার বিষাক্ত তরবারির আঘাতে শরীর হতে মস্তিষ্ক আলাদা হয়ে যাওয়া কিংবা অব্যর্থ ট্রিগারে প্রিয়সীর অনামিকার আঘাতে হৃদয় বুলেটে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া।

অথবা নীলবিষের পেয়ালা পান করে প্রিয়সীর জন্য আত্মাকে উৎসর্গ করা। 




 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login