আবিদ জহির একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখন তারও চেয়ে আরও অধিক একটি নিম্ন মধ্যবিত্ত সংসারের অধিকর্তা। পিতৃপ্রদত্ত নাম মোহাম্মদ জহির উদ্দিন। ডাকনাম আবিদ। তার থেকেও বড় পরিচয় সে একজন কবি। স্বপ্নভূক কবি। কবিতার বাজারে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য আকিকা ছাড়াই তার নাম হয়ে যায় আবিদ জহির। এ ধরণের নাম নাকি আজকাল সাহিত্যের সাথে খুব যায়। অবশ্য আবিদ জহির খুব একটা পার্থক্য খুঁজে পায় না। মোহাম্মদ জহির উদ্দিন আবিদ ও যেখানে ছিল আবিদ জহিরও সেখানেই আছে। শুধু নামটা লিখতে জায়গা কম লাগে। কালিও একটু কম খরচ হয়।