এখনো তুমি আমার মনে ফুটে থাকা বসন্ত
মোঃ নাহিদ হোসাইন
তুমি তোমার সংসার কাজে ব্যাস্ত,
প্রায় তিন বছর।
এদিকে,এখনো তুমি আমার বসন্ত।
যেমন সময় টিকটিক করে চলিতেছে
ঠিক তেমন,এখানো তুমি কিষ্ণচুরা পলাশ শিমুলের গন্ধহীন সৌরভ।
এখনো বসন্ত হাওয়া শুশু করে বহিতেছে
চারিদিকে খাখা করিতেছে ফসলের মাঠ
সূর্যের তাপে চিকচিক করিতেছে মাটিতে লেগে থাকা ছোট্ট বালুকণা।
কুকিল যেন কুহু তানে গান গায়,
মৌমাছি যেন দল বেঁধে আম্রমুকুল থেকে ভালোবাসা নিয়ে আমার মনে চাক বাঁধে।
আমি যেন প্রেমিক হয়ে অনুভব করি।
এখনো যেন পূর্ণিমার আলো হয়ে আমার ঘরে তোমার প্রবেশ।
আমার সাথে আলিঙ্গন কর,চুপিচুপি কথা বল,হাতে হাত রাখ,
আমি মাতাল হয়ে যাই।
তোমার কোমল ঠুট ডাগরডাগর চোখ ও বাতাশে উড়া আউলা চুল
আমায় মাতাল করে পাগল করে দেয়
আর সবচাইতে বেশি মাতাল করে তোমার গালের কাটা দাগটা।
আর আমার স্বপ্নে কখনো তুমি ভালোবাসা নিয়ে প্রবেশ করবেনা।
আর যদি প্রবেশ কর
আমি উন্মাদ হয়ে যাবো,
পাগল হয়ে যাবো,
মাতাল হয়ে যাবো,
মনকে হত্যা করবো
যা ইচ্ছা চায় মন তাই করবো।
তুমি প্রবেশ করোনা আর করোনা,
আমায় উন্মাদ করে দিও না
পাগল করে দিও না
মাতাল করে দিও না।
মোঃ নাহিদ হোসাইন
১৭ জানুয়ারি ২০২১