Poetry

সেই রৌদ্দুর ভরা খোলা মাঠে

April 26, 2026

Original Author রুদ্র সিয়াম

146 views

সেই রৌদুর ভরা খোলা মাঠে,
আমি তাকে হারিয়ে ফেলেছি।
সে বদলে গেছে,
নিজেকে বদলে নিয়েছে।

খোলা আকাশের নিচে কিংবা জানালার কাছে বাতাসে উঠছে আমার এলোমেলো চুল।

তার হাতের ছোঁয়া পাবে বলে, 
চুলে আচড় লাগাইনি সে বহুদিন।

সে নেই, তবুও তার স্মৃতি ভুত হয়ে
ভেসে বেড়ায় আমার মস্তিষ্কের আনাচে কানাচে।

সে ফিরবে না জানি, নতুন কাউকে পেয়েছে জানি।
তবু কেন হাহাকার আমার বুক?

মানুষ হারিয়ে গেলে খুজে পাওয়া যায়,
কিন্তু সে বদলে গেছে, 
এখন আমি তাকে কোথায় খুঁজব?

সেই মায়াভরা হাসি, সেই এলোমেলো চুল,
আমার হাত আর ছুঁয়ে দেখতে পারে না তাকে। যেন আমার আর সেই অধিকার নেই।  

যেন এক অদৃশ্য দরজার মাঝে দাঁড়িয়ে আছে দুটো ভালোবাসা।
কেউ কাউরে ছুতে পায় না।

যদি সে ফিরেও আসে,
আমি কি তারে বরন করে নিও?
তুমি বদলে নিয়েছো নিজেকে,
নিজের ভালোর জন্য।
কই আমি তো বদলাতে পারলাম না।

সে বদলে গেছে
(Rudro Siyam)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Fatima Rida 5 months ago

    সুন্দর হয়েছে