Posts

কবিতা

টুপটুপ (Premium)

April 26, 2026

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
কবিতা

টুপটুপ

অমল সরকার

টুপটুপ বৃষ্টির ফোঁটা পড়ে
টিনের চালায় ত্রিতালে খোলের টোকার শব্দ-গগণ জুড়ে মেঘের চাদর
আকাশের রোদনে আঁখি চুইয়ে সলিল নিবারণ
কাঁক ভেজে গাছের ডালে অলস সময়
মাথাল মাথায় দূর ফসলের মাঠে কৃষক নিরানী হাতে।

ভেজা স্নানে গবাদীর দল গৃহে ফেরতরত
শাবকের হাম্বা ডাক

ছাগলের শোর চেচামেচিতে
কানভারী হয়ে যায়, পুকুরে হংস হংসী জল কেলীতে মুখর
ভেজার ভয়ে চড়ুই দালানের ব্যালকনিতে
কিচিরমিচির প্রকৃতির সংগীতের সুর তোলে।

ঝরে চলে অবিরাম শ্রাবণের বার্ষিকী পালন, লুকিয়ে সূর্য,,,, মেঘের তাড়ায় উর্ধাকাশে
গৃহিণী রমণীগণ পুকুর গোসলে ভেজা বসনে দৌড়ে ঘরে ফেরার তালে আওয়াজ
ভৈরব রাগ তোলে চলমান ছন্দে।

কৈশোর দুষ্টমিতে অতিষ্ঠ মা
রেগে ধমকে, কেঁদে চলে বাচা রোদনে
থামাতে সচেষ্ট পিতামহ অনুনয়ে আদরে
গগণ বিদারী চিল্লানীতে গ্রাম মাথায় তোলে
শিশু অধিকার আদায়ে হাত পা ছুড়ে
এজন্য বিলাসী অট্রহাসি শোনা যায় পাশের ঘর থেকে।

টুপটুপ বৃষ্টি থামে না কেন বিরক্ত মননে
কবি মন চিত্ত বিনোদনে মনের কলমে ভাবের খাতায় কাব্য লিখে চলে প্রস্তে প্রস্তে
ঝড়ে ঝিরিঝিরি বাষ্পীয় জল
আকাশ হতে ভূতলে

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 month ago

    অসাধারণ একটা কবিতা