Posts

কবিতা

গাছের শাখায় (Premium)

April 27, 2026

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
কবিতা

গাছের শাখায়

অমল সরকার

নীলাকাশ মুক্তির বাতাস
উড়ে যায় পাঁখির দল করে কোলাহল।

স্বাধীনতার স্বাদ নেয় ঠাঁয় দাঁড়া
নো
বৃক্ষের শাখায় জুড়ে বসে
নয়নের জল করে ফুর্তিতে ছলছল।

ক্ষুধা তাড়ায় গাছের ফলের স্বাদ ঘ্রাণে
শক্তি গ্রহণ প্রাণ ফিরে পায় জীবনে
হারানো বল আসে দেহে ফিরে পায় বল।

গাছের পত্রে
রোদবৃষ্টি ঝড় থামায় পক্ষীকুলের
রাতের ঘুম কষ্টের বিশ্রামের বিছানা
জ্যোন্সা রাতের চাঁদ যে দেয় আলো।

কতো পাঁখি উড়ে আসে জুড়ে বসে
জুড়িয়ে নিজের প্রাণ বৃক্ষশাঁখে শেষে
কতো পাঁখি আবার ভুলে গিয়ে দেয় যে উড়াল।

শূন্যের এই বসতবাড়ির বাসিন্দারা
স্বাধীনতার স্বাদ নিয়ে আসে আর যায়
বৃক্ষ যে ঠাঁয় বিছিয়প স্বপ্ন বুননের আঁচল।

শেকড় তার গভীর মাটিতে নড়ে ওঠার
নাই তো নিয়মের বিধান
বৃষ্টি তাকে ভালবেসে দেয় যে খাবার জল।


মাটি গাছকে প্রেমিক মানে গল্প শোনায়
বাতাস তাকে গান গেয়ে কষ্ট দূর করে
আকাশ ডাকে এসো বন্ধু আমার করতল।
২৭/০৪/২০২৬




This is a premium post.

Comments

    Please login to post comment. Login