কবিতা
ভোট ভোট ভোট
অমল সরকার
ভোট ভোট ভোট
মনে লাগে চোট - হায় আমার ভোট
আমাদের এই গরিবের বাংলাদেশে
এলো অবশেষে ভোট।
চা' র দোকানে হোটেল রেস্তোরাঁ পথে
গল্প শুধু চলে কে হবে
দাঁড়িয়েছে সোনার ছেলেরা মার্কায়
ফুলের মালা কে পাবে।
শ্লোগানে শ্লোগানে মুখর পথ ঘাট রাস্তা
চায়ের সাথে মুড়ি বস্তা
সব কিছুর দাম বেড়েছে - বেড়েছে ভাই
এখোন শুধু মানুষ সস্তা।
ভোট আসে ভোট যায় বাংলাদেশে
কতো বার দিলো ভোট
ভাগ্যের কোন পরিবর্তন নাই দেশের
জনগণের বুকে লাগে চোট।
এই ভোট হয়ে যাবে জনগণের সমর্থনে
নেতারা এমপি হবে
কবে হবে দেশে নেতাদের ক্ষমতা নয়
জনগণের দেশ যবে।#
১৬/০১/ ২০২৬ ইংরেজি
This is a premium post.