"ফুল তাজা গাছে থাকলে,
জ্ঞান বাড়ে বই পড়লে "
আমাকে হতে হবে জ্ঞানী!
তাই তো আমি বই পড়ায় মগ্ন থাকি।
"যত পড়িব বই…
জ্ঞান বাড়িবে ততোই"
যদি বাড়ে জ্ঞান...
সবাইকে দিতে পারিবো মান।
"ফুল যেমন ঝরে যায়, গাছ থেকে দূরে থাকলে " তেমনই,
জ্ঞান ও স্থির থাকে বই থেকে দূরে থাকলে।
বই যত আপন হবে...
জ্ঞান তত বৃদ্ধি পাবে,
জ্ঞানী যত বৃদ্ধি পাবে…
অন্যায় তত কম হবে,
অন্যায় যত কম হবে…
সমাজ তত ভালো থাকবে।
হোসনেয়ারা বিলকিছ