মিনি বিড়ালের চশমা চোখে,
বসলো এসে পড়ার টেবিলে।
সামনে দেখে ইদুর নাচে,
তাই দেখে তার মনটা হাসে!
খাবো তোকে মজা করে,
এটা ভেবে লাফিয়ে পড়ে!
চশমা তার গেলো ভেঙ্গে,
চোখে এখন ঘোলা দেখে।
সুযোগ বুঝে ইদুর ছানা,
পালালো তার পথ চিনে।
৺হোসনেয়ারা বিলকিছ°