Poetry

সাইকো প্রেমিক

April 30, 2026

Original Author রুদ্র সিয়াম

170 views

যদি কখনও ভোরের পাখি হয়ে ফিরে আসো,
তবে কখনই আমাকে তোমার আগের রুদ্রের মতো পাবে না।

আমি ততোদিনে বদলে যাব,
বদলে নিব নিজেকে।
তোমার দেওয়া কষ্ট আমাকে বদলে দিবে।

তখন আমি তোমাকে ঘৃনা করব না।
তবে আমার কথাগুলোয় তুমি না চাইতেও আঘাত পাবে।
ভেঙ্গে দিব তোমার মনের আয়না।
তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাব,
একটু আবেগ হয়তো তখনও
বেচে থাকবে খোলা চুলের ভাঁজে।

তখন তোমার কথায় আর মন গলবে না,
তোমার ভালোবাসা আমার রিদয়ে পৌছাবে না।
তোমার দেওয়া কষ্ট আমি হেসেই উড়িয়ে দিবে।
তোমাকে ভেঙ্গে চুরমার করে দিব।

খুব কষ্ট হবে তোমার, জানি।
তবুও আমার জয় হবে।
তোমার কষ্টটেই আমার সুখ।

#সাইকো প্রেমিক
( রুদ্র সিয়াম)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login