Posts

গল্প

নারীর হাট পর্ব তিন (Premium)

May 2, 2026

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
নারীর হাট

পর্ব তিন

অমল সরকার

কয়েক পা দূরে চলে যাওয়া মেয়েটি এবার মুখ ঘুড়িয়ে বলে
,, বলেন?,,

রতন তাকে হাতের টাকা দেখিয়ে বললো
,, ফেরত টাকা নিয়ে যাও,,

মেয়েটি এবার প্রান্জল খুশির ভাব ফুটিয়ে জবাব দিলো
,, আপনিই তো বলেছিলেন মরিচের দাম আমার যা ইচ্ছে তাই দিতে? আমি তাই দিলাম। ওই টাকা আপনার মরিচের দাম।,,

মুচকি হেসে সে হাটা দিলো। পাশের দোকানের দোকানদার এতোক্ষণ রতন আর মেয়েটির ঘটনা খেয়াল করছিলো আশ্চর্য হয়ে রতন কে বললো
,, রতন তোর কপাল ভালো। চল্লিশ টাকার মরিচ পাঁচ শত টাকা দিয়ে কিনলো মেয়ে টি। আসলে কি জানিস ওই মেয়েটি তোকে পছন্দ করেছে। মনে ধরেছে বলে হচ্ছে। তা না হলে শুধু শুধু এতো টাকা কেউ দেয়?,,
চিন্তায় পড়ে যায় রতনের বিষয়টি। ভাবে ওই মেয়ে টাকে তো সে দেখেইনি কোন দিন। পছন্দ হয় কি করে? কৌতুহল নিয়ে পাশের দোকানীকে জিজ্ঞেস করে
,, সালাম ভাই, আমি তো ওকে চিনিই না। তাহলে এমন হবে কেন?,,
পাশের দোকানদার জানে ওই মেয়েটি দৌলতদিয়ার যৌন পল্লীর। মাঝে মাঝে গোয়ালন্দ বাজারে আসে বিভিন্ন প্রয়োজনে। যাকে পছন্দ তার প্রতি আকর্ষণের তীর ছুড়ে মারে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 3 weeks ago

    অসাধারণ একটা গল্প