Posts

কবিতা

রমণী ধমণী (Premium)

May 3, 2026

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
কবিতা

রমণী ধমণী

অমল সরকার

তোমার ওই হাতের চুড়ির শব্দ
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
শক্তিশালী হাতুড়ি।

তোমার হাতের আদরের হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
শয়তানকে মারতে।

তোমার হাতের ভালবাসার হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
শাসন দন্ড।

তোমার হাতের রান্নার যে হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
ছাল তোলা শক্তি।

তোমার হাতের সালামের হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
সালাম ভক্তি।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 3 weeks ago

    নারী জাগরণের কবিতা