আসলে প্রত্যেক মানুষই নিয়ত নিঃসঙ্গ। ভীষণ একা। আর সফলতা প্রত্যেক মানুষকেই তিলে তিলে নিঃসঙ্গতার কাছে নিয়ে যায়। চরম একাকিত্বের কাছে নিয়ে যায়। ব্যাপারগুলো একটু জটিল। সচারাচর আমাদের ব্যস্ত জীবনে এসব বিষয় নিয়ে ভাবার তেমন একটা সুযোগ হয় না। কিন্তু হঠাৎ করেই জহির ভাইয়ের মর্মান্তিক মৃত্যূ আমাকে এই বিষয়গুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।