বিনা অভিজ্ঞতায় ম্যানেজার (অডিটর) পদে জনবল নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও, বেতন ৩২০০০ টাকা

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার (অডিটর) পদে ৬০ জন লোক নিয়োগ দেবে। যারা NGO sector এ চাকরি করতে চান, বিশেষ করে অডিট বা মাইক্রোফাইন্যান্স নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি ভালো সুযোগ। আগ্রহীরা অনলাইনে apply করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২৬।
পদক্ষেপ দেশের পরিচিত উন্নয়ন সংস্থাগুলোর একটি। তারা দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। বর্তমানে তাদের অভ্যন্তরীণ অডিট বিভাগে নতুন কর্মী নেওয়া হবে। সারা দেশে কাজ করার মানসিকতা থাকলে এই চাকরিটি আপনার জন্য মানানসই হতে পারে।
চাকরির সারসংক্ষেপ
পদের নাম: ম্যানেজার (অডিটর)
পদসংখ্যা: ৬০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ, এমকম অথবা হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৬
সংস্থার নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
বিভাগ: অভ্যন্তরীণ অডিট বিভাগ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
চাকরির ধরন: স্থায়ী, ৬ মাস প্রবেশন
বেতন: শুরুতে ৩২,০০০ টাকা
দায়িত্বসমূহ
- হিসাব ও আর্থিক কাগজপত্র যাচাই করা
- অডিট রিপোর্ট তৈরি করা
- অনিয়ম বা ভুল খুঁজে বের করা
- বিভিন্ন শাখা অফিস পরিদর্শন করা
- অফিসের কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা তা দেখা
- সমস্যা চিহ্নিত করে সমাধানের পরামর্শ দেওয়া
- মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা
- প্রয়োজন অনুযায়ী বিশেষ তদন্ত কাজে অংশ নেওয়া
যোগ্যতা ও দক্ষতা
প্রার্থীদের বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিসাববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। CA CC কোর্স সম্পন্ন হলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। বিশেষ করে MS Word, Excel এবং PowerPoint সম্পর্কে ধারণা প্রয়োজন। বাংলা ও ইংরেজি টাইপ করতে পারলে ভালো। দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা
অডিট, হিসাবরক্ষণ বা NGO প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে নতুনরাও আবেদন করতে পারবেন যদি প্রয়োজনীয় যোগ্যতা থাকে। দেশের বিভিন্ন এলাকায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুবিধা
- প্রবেশন সময়ে মাসিক বেতন ৩২,০০০ টাকা
- স্থায়ী হওয়ার পর বেতন ৩৬,৪১৩ টাকা
- প্রভিডেন্ট ফান্ড সুবিধা
- গ্রাচুইটি সুবিধা
- বছরে দুইটি উৎসব ভাতা
- বৈশাখী ভাতা
- বার্ষিক বেতন বৃদ্ধি
- টিএ ও ডিএ সুবিধা
- ইনস্যুরেন্স সুবিধা। বিস্তারিত…