Posts

কবিতা

মূল্যবোধ

May 9, 2026

নাসির ফরহাদ

107
View

রুচিবোধ আর মুল্যবোধ আজ
নেমে গেছে হাঁটুর নিচে।
বুঝি না তো কে কার আগে
শয়তানিতে কে কার পিছে।

অভিমানে গুমরে কাঁদে
যুদ্ধাহত মন।
স্বাধীনতার নামে কেমন
চলছে প্রহসন।

শিয়াল শকুন হায়েনারা আজ
ভোল পাল্টে দেশপ্রেমী।
পেশী শক্তি টাকার জোরে 
মূর্খরা আজ মহাজ্ঞানী।

তেলবাজি আর চামচামিতে
ছেয়ে গেছে সারাটা দেশ।
গণেশ কভু উল্টে গেলে
সবাই  হয় যে নিরুদ্দেশ।

Comments

    Please login to post comment. Login