Poetry

মা দিবস

May 10, 2026

106
View

মা দিবস

মধ্যবিত্ত ঘরের ছেলেরা অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকে

মায়ের মুখের দিকে তাকায় না সহজে।

'ভালবাসি' শব্দটা ঠোঁটে এলেও,

সেটা থেমে যায় বুকের ভেতর কোথাও।

একটা দ্বিধা,একটা সংকোচ,একটা চিরকালীন লজ্জার ছায়া যেন

মায়ের চোখে চোখ পড়ে গেলে হাত কাঁপে ছেলের।

তবু ফেসবুকে লেখা হয় "শুভ মা দিবস"

সাথে কিছু অক্ষর সাজিয়ে

"তোমাকে ছাড়া দিন চলে না মা"।

এতটা পথ হেঁটে এসে তবু মুখে বলা হয় না সন্ধ্যাবেলায়,

কুয়াশার ভিতর হেঁটে যাওয়া মায়ের কানে

একবারও কাঁপা গলায় বলা হয় না

"তোমাকে খুব ভালবাসি, মা।"

Comments

    Please login to post comment. Login