Posts

উপন্যাস

হারিয়ে যাওয়া সেই মেয়ে: Episode-4

May 12, 2026

মনসুর হাবীব

5
View

Episode 4: প্রথম হার:


সেদিন খেলাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল।
আমরা সবাই খুব চেষ্টা করছিলাম জেতার জন্য।
কিন্তু শেষ মুহূর্তে… আমরা হেরে গেলাম।
সবাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ল।
কেউ কিছু বলছিল না…
আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল।
আমি মাঠের এক কোণে চুপ করে বসে ছিলাম।
মনে হচ্ছিল, যেন খুব বড় কিছু হারিয়ে ফেলেছি।
ঠিক তখনই…
কেউ একজন এসে আমার পাশে দাঁড়ালো।
আমি মাথা তুলে তাকালাম…
সে।
সে হালকা করে বলল,
“এত মন খারাপ করার কী আছে? আবার জিতবে…”
খুব সাধারণ একটা কথা…
কিন্তু সেই মুহূর্তে—
আমার কাছে সেটা অনেক বড় কিছু মনে হলো।
আমি কিছু বলতে পারিনি…
শুধু তাকিয়ে ছিলাম তার দিকে।
সেদিনই প্রথম…
তার কথা আমার মনে গেঁথে গেল…
আর সেই দিন থেকেই—
সবকিছু একটু অন্যরকম লাগতে শুরু করল…

To be continued...

Comments

    Please login to post comment. Login