টুকু নতুন শ্যাডো আর্ট শিখেছে।এখন তাই নিয়ে ব্যস্ত থাকে।ওদের একটানা বারান্দার দেয়ালে মজা করে শ্যাডো আর্ট করে।ওদের এই বাসায় ওরা নতুন এসেছে।ওর আব্বু সরকারি চাকরি করে।বদলি হয়ে মফস্বলের এই বাসায় টুকু তার আম্মু,আব্বু,দাদা, দাদী আর বড় বোনের সাথে উঠেছে।পুরোনো ধাঁচের বাসাটায় খেলার জায়গা অনেক।সব জায়গার দেয়ালে টুকু শ্যাডো আর্ট করে মজা পায় শুধু ওই কোণার যে ছোট্ট রুম টা আছে। যেখানে আম্মু সেলাই মেশিন রেখেছে, সেলাই করে আবার নানা জিনিস রাখে হ্যাঁ ওই রুমের ছায়াটা একদম ভালো না।ও কত কি বানায় কিন্তু ছায়াটা কিচ্ছু হতে চায়না।চুপ করে ওর মতো দুই ঝুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকে। এজন্য ও ঐ রুমের ছায়াটাকে একদম পছন্দ করে না।কিন্তু টুকু জানে না ছায়াটাও ওকে পছন্দ করে না।সেও মুক্তি চায় এই বন্দী দশা থেকে।সেও কাঁদে কেও দেখে না।