বিনা অভিজ্ঞতায় ১০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

আরএফএল গ্রুপ ২০২৬ সালের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। তারা এক্সপোর্ট বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ১০ জন নিয়োগ দেবে। MBA, BBA, BSc বা MSc পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগের কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। যারা export বা international business এ ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি ভালো সুযোগ। আবেদন করা যাবে ৩ জুন ২০২৬ পর্যন্ত।
চাকরির তথ্য
- পদ: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার – এক্সপোর্ট
- পদসংখ্যা: ১০ জন
- কর্মস্থল: গাজীপুর (কালীগঞ্জ)
- চাকরির ধরন: ফুল টাইম
- বয়স: ২২–৩০ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
কাজের দায়িত্ব
- Export order পরিচালনা করা
- বিদেশি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখা
- Shipment ও delivery কাজ দেখা
- আন্তর্জাতিক বাজার নিয়ে গবেষণা করা
- Production ও warehouse টিমের সাথে সমন্বয় করা
- নতুন export business সুযোগ খুঁজে বের করা
যোগ্যতা
Marketing, International Business, Finance, Management, SCM, MIS বা এ ধরনের বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। দ্রুত শেখার মানসিকতা ও চাপের মধ্যে কাজ করার সক্ষমতা প্রয়োজন।
অভিজ্ঞতা
এই চাকরির জন্য অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নতুনরাও আবেদন করতে পারবেন। তবে export documentation বা business development সম্পর্কে ধারণা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।
সুযোগ-সুবিধা
- ভালো বেতন
- ৬ মাস পর salary review
- Provident fund
- Mobile bill ও tour allowance
- থাকার সুবিধা
- Lunch ও dinner সুবিধা
- বছরে ২টি festival bonus
- বার্ষিক বেতন বৃদ্ধি
- PRAN-RFL outlet এ বিশেষ discount। বিস্তারিত…