গল্প

ব্যাঙের বিয়ে

June 10, 2024

এসএম নাজিম

291
View

ব্যাঙের বিয়েতে ব্যাঙের বাবা, কনে পক্ষের কাছে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও টেলিভিশন চায়। ব্যাঙের হবু শশুর বলে, বিয়াই মশাই চাওয়া টা একটু বেশি হয়ে গেলো না! ব্যাঙের বাবা বলে, কেন আপনারা যে ৫ লাখ টাকা কাবিন দাবি করলেন সেটা ও তো বেশি, সেই তুলনায় আমাদের চাওয়া বেশি না। ব্যাঙ ভাবতে লাগলো হায় হায়, আমার আব্বা আর হবু শশুর আব্বা যদি এসব নিয়ে বাকবিতন্ডা করে, তাহলে তো আমি আর বউ'ই পাবো না। ব্যাঙ সেই মুহূর্তে বুদ্ধি করে একটু ধার্মিক সেজে গেলো, ব্যাঙ বললো আমরা যৌতুক চাই না, আর কাবিনও ৫ লাখ না, আমাদের সামর্থ্য অনুযায়ী ৫০ হাজার টাকা দিবো। ব্যাঙের হবু বউ আবার এই কথা শুনে সুযোগের সৎ ব্যবহার করে বসলো, বললো আপনি যদি সারাজীবন ঠিক এভাবেই নীতিবান ও ধার্মিক হয়ে চলতে পারেন তবেই আমি এই বিয়ে তে রাজি।

Comments

    Please login to post comment. Login