Posts

কবিতা

উন্নত দেশ

June 10, 2024

মো:ইমাম হোসেন

Original Author মো:ইমাম হোসেন

259
View

পেটের মাঝে ক্ষুধার জ্বালা
খাবার নাই ঘরে
বাজার এখন চরম গরম
উন্নয়নের তরে।

মেট্রোরেল ও টানেল হল
দেশের গরম খবর
নিম্নবিত্ত ক্ষুধার জ্বালায়
দেখে তাতে কবর।

বাজারের আলু,পটল,
উন্নয়নে হাসে
মানুষ ছাড়া সবকিছুই
উন্নয়নে ভাসে।

ক্ষুধার জ্বালা সয়ে বলি
আছি সুখে বেশ
মানুষ ছাড়া সবই দামী
উন্নয়নের দেশ।

Comments

    Please login to post comment. Login