Posts

কবিতা

বাঙালি তুমি মানুষ হিসেবে বেঁচে থেকো

May 19, 2026

Tonmoy Datta Mishu

10
View

বাঙালি তুমি মানুষ হিসেবে বেঁচে থেকো
-তন্ময় দত্ত মিশু

সেই সময় আবার আসুক,
সেই সম্প্রিতি আবার আসুক,
বাঙালি তোমার জীবনে,
বেঁচে থাকার ছন্দ ফিরে আসুক৷ 
রোজা শেষে ঈদের চাঁদে
তোমার হাসি ফুটে উঠুক। 
দূর্গা পূজায় নাড়ুর সাথে
তোমার তৃপ্তি ফিরে আসুক৷ 
বাঙালি তোমার জীবনে, 
সেই সম্প্রিতি ফিরে আসুক৷ 

তোমায় মনে করিয়ে দি-
বাঙালি তুমি দোলপূর্ণিমায় রঙের সাথে মাতো,
বাঙালি তুমি ইফতারিতে বাহারি খাবারে সাঁজো। 
বাঙালি তুমি বুদ্ধের শান্তির কথা বলো,
বাঙালি তুমি নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানাতে থাকো৷ 
বাঙালি তুমি হাজার বছর ধরে মানুষের কথা বলো
শত ঘাত-প্রতিঘাত পেরিয়ে, 
বাঙালি তুমি শিরদাঁড়া সোজা রেখে চলো। 
বাঙালি তুমি জীবনানন্দ 
বাঙালি তুমি নজরুল
বাঙালি তুমি রবীন্দ্রনাথ 
সেই বাঙালিই তুমি প্রীতিলতা। 
বাঙালি তুমি ক্ষুদিরাম, মওলানা ভাসানী 
বাঙালি তুমি সূর্যসেন, 
বাংলা তোমারই জননী। 
বাঙালি তুমি কৃষকের নতুন ধান
বাঙালি তুমি দোকানীর হালখাতা
বাঙালি তুমি রাখাল বালক
বাঙালি তুমিই নকশিকাঁথা। 
বাঙালি তুমি বারো মাসে তেরো পার্বণ
বাঙালি তুমি চির যৌবন উৎসব
বাঙালি তুমি পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা
বাঙালি তুমিই চর্যাপদে ধরে রাখা স্মৃতি গাঁথা। 

বাঙালি তুমি মানুষ হিসেবে বেঁচে থেকো, 
বাঙালি তুমি লাল সবুজের বাংলাদেশের সম্প্রিতির মশাল তুলে ধরো৷ 
বাঙালি তুমি তোমার বাংলাকে ধরে রেখো, 
বাঙালি তুমি পহেলা বৈশাখে অতীতে ফিরে যেও, 
বাঙালি তুমি এভাবে আরও সহস্র বছর বেঁচে থেকো।

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ


 

Comments

    Please login to post comment. Login