একদিন রমেশ রাস্তা ধরে হেটে যাচ্ছিল।হঠাৎ দেখলো বিশাল আম গাছ।আম গাছের চারিপাশে পাকা বেষ্টনী।গরু ছাগল তো ধূরে থাক,মানুষ ঢুকতেও পারমিশন লাগে।কিন্তু, সেই আম গাছে ধরেছে লাল টুকটুক সব আম।রমেশের বেশ লোভ হলো।সে নিজেকে সামলাতে না পেরে বেষ্টনী টপকে চলে গেল আম গাছের সম্মুখে।গাছ বেয়ে উঠে গেল আম গাছে।আম একটা নিল আম গাছ থেকে।যেই বাবু খেতে যাবে,তখনি মালির ডাক,
কে?
কে ওখানে?
মালি দৌড়ে আসলো,দেখলো একটা ছেলে আম গাছে।মালি দৌড়ে গিয়ে আনলো লাঠি বললো,
এই বেটা,নাম।
নাম এক্ষুনি।
তড়িঘড়ি করে রমেশ নামলো
দিলো, কয়েক ঘা।
রমেশ তড়িঘড়ি করে,মা রে
বাবা রে,
করে দিলো ভো দৌড়।
গল্পটি তাহলে এখানেই শেষ!
একদমি না।
চলুন একটু ভাবি,
আচ্ছা রমেশ যে কাজ টা করলো, ওটা কি ওর মনে করিয়েছে?
উত্তর যদি পারেন,কমেন্টে জানাবেন।
না হয় ২য় পার্টে থাকছে একটা শিক্ষনীয় কথন।
মনে করে জানাবেন কিন্তু,
রমেশের এই কাজ মন করেছে?
লেখকঃ অভি চক্রবর্ত্তী।