এখন আর তাকে ভালো লাগে না।কথা ভালো লাগে না,মেসেজ ভালো লাগে না।আমি চাই আমার মতো করে সব হোক।সে আমার বিপরীত।আমি চাই কোনো পুরুষের সাথে সে কথা না বলুক,সে বলে।রিলেশনটা আর আগের মতো নেই। মনের অমিলতা বেড়েছে, দূরত্ব বেড়েছে, তাও টেনে চলেছে সময় আমি বা আমার জীবন।ছেড়ে যেতে অনেক কারণ থাকে,কিন্তু থেকে যেতে কয়টা লাগে!আমি এবং আমার মন বিষন্ন হলেও থামি না,আসলে আমাদের জীবনে ব্যস্ত হওয়া টাই প্রধান।ছাড়া যায় না কিছু জিনিস,আকড়ে ধরে রাখতে হয়।বীণাতে হাজার ধূলি জমলেও যেন আকার ছাড়ে না,তেমনি মনও ছাড়তে চাই না।এভাবে একদিন শেষ দিন হবে,এরপর সব শেষ।এক নিঃশ্বাস নিঃশব্দে সবকিছুর জবাব দিয়ে যাবে,পৃথিবী নীরব হবে।সেদিন সমস্ত পাখিরা গান গাইলেও একটা হৃদয়ে আর গানের সুর উঠে না।এটাই বাস্তবতা।জীবনের গতিপথ পালটালেও স্হিরতা থেকে যায় অন্তরে।
Picked up where you left off
Comments
Be this story’s first reader
+20 XP
Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.