Episode 11: পরীক্ষার দিনগুলো
দিনগুলো হঠাৎ করেই অন্যরকম হয়ে গেল।
টিফিনের মাঠে আগের মতো আর হৈচৈ নেই…
খেলার চেয়ে এখন বই-খাতার গুরুত্ব বেশি।
সবাই একটাই কথা বলছে—
“পরীক্ষা আসছে…”
পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা।
শিক্ষকরাও এখন কঠোর হয়ে গেছেন।
প্রতিদিন পড়া, পরীক্ষা, প্রস্তুতি…
আমরাও ধীরে ধীরে সেই ছন্দে ঢুকে গেলাম।
কিন্তু আমার ভেতরে…
একটা অন্যরকম টানাপোড়েন চলছিল।
একদিকে পড়ার চাপ…
অন্যদিকে তাকে হারানোর অজানা ভয়।
আমি ক্লাসে বসে বই খুলে রাখতাম…
কিন্তু মন চলে যেত তার দিকে।
সে মন দিয়ে পড়ছে…
আমি চুপচাপ তাকিয়ে আছি।
কখনো সে মাথা তুলে তাকাত…
আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিতাম।
এখন আর আগের মতো খেলা হয় না…
কথাও কমে গেছে।
সবকিছু যেন ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে।
মাঝে মাঝে মনে হতো—
এই সময়টা যদি একটু থেমে যেত…
আরেকটু সময় যদি পেতাম…
হয়তো তখন…
আমি তাকে কিছু বলতে পারতাম…
কিন্তু সময় থেমে থাকে না।
পরীক্ষার দিনগুলো কাছে চলে আসছে…
আর আমি বুঝতে পারছি—
আমার হাতে থাকা সময়টা
দিন দিন কমে যাচ্ছে…
কিন্তু এখনও…
আমি কিছুই বলতে পারিনি…
To be continued.......
নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে।
Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।