
পলাশ
-তন্ময় দত্ত মিশু
আমি স্বপ্ন বোঝাই করা এক পথিক,
কখনো একাকী, কখনো বা কারো সাথে
সময়ের এ বিশাল পরিধি নিয়ে, হেঁটে চলি সন্তর্পণে।
আমি ঐ ফেলে দেওয়া একটুকরো ভালোবাসা কুড়িয়ে,
বেঁচে থাকতে পারি শত বছর।
আমি নিতান্তই অগোছালো এক মানুষ,
তবে ফুটে উঠতে পারি যেকোনো বাগানে,
আশার নতুন এক ঝলক নিয়ে।
হৃদয়ে আছে সে জন, যে জন সত্যেরও উপরে;
কোনো বন্ধনে বাঁধা যে যায় না তাকে।
আমি তাঁরই আসনে অধীর আগ্রহে,
সারা জীবন পার করে দিতে পারি সহজে।
বেলা ফুরাবার আগে,
একটুখানি হাতের ছোঁয়া দিয়ে,
কি জাগিয়ে দেওয়া যায় না আমাকে?
ঢাকের তালে যখন নাচে মন,
উত্তাল সে হাওয়া দমানো যে যায় না সহজে।
পরিশুদ্ধ কাব্যগ্রন্থ