Posts

কবিতা

আমি জীবনানন্দ হয়ে বেঁচে আছি

May 22, 2026

Tonmoy Datta Mishu

87
View

আমি জীবনানন্দ হয়ে বেঁচে আছি

-তন্ময় দত্ত মিশু

যেই আনন্দে হারিয়ে যেতে হবে, 
সেই আনন্দে আমি বেঁচে আছি।
স্নিগ্ধতায় ভরা ভোর দেখে, 
গভীর রাতেও আমি দূর্বার হয়ে জেগে থেকেছি,
আমি জীবনানন্দ হয়ে বেঁচে আছি।

গল্পগুলো খুব অল্প জানালো
বাস্তবতা তার ঢের বেশি! 
এক এক কদমে আমি যে হেঁটে চলেছি, 
নির্বাক শ্রোতা হয়ে সে দেখছে সবি।

জীবন হতে পারে এক মরীচিকা, 
কিংবা শক্ত কোনো সত্য, 
হয়ত এ জীবনের বাহিরে আছে আরেক জীবন,
যে জীবনে আমি নই এতোটা দূর্বোধ্য!

আমি জীবনানন্দ হয়ে বেঁচে আছি, 
ঠিক যেভাবে সে চেয়েছে।
আমি কল্লোল হয়ে কবরীতে হারাই বারে বারে,
ঠিক যেভাবে জীবনানন্দ হারিয়েছিল তার এই ধরণীতে।

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ

Comments

    Please login to post comment. Login