Posts

উপন্যাস

হারিয়ে যাওয়া সেই মেয়ে:Episode 12

May 22, 2026

মনসুর হাবীব

20
View

Episode 12: শেষ দেখা
পরীক্ষার প্রথম দিন…
সকালটা অন্যদিনের মতো ছিল না।
চারপাশে অদ্ভুত এক চাপা নীরবতা।
সবাই বই হাতে নিয়ে শেষ মুহূর্তের পড়া দেখছে…
কেউ কারো সাথে তেমন কথা বলছে না।
আমি স্কুলে ঢুকেই
স্বাভাবিকভাবেই তাকে খুঁজলাম।
সে ছিল…
তার নিজের জায়গায় বসে, চুপচাপ পড়ছিল।
আজ তাকে একটু অন্যরকম লাগছিল—
হয়তো চাপ,
নয়তো… আমারই মনে হচ্ছিল।
আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম…
ভাবছিলাম—আজ কিছু বলব।
আজই হয়তো শেষ সুযোগ…
ধীরে ধীরে তার কাছে গেলাম।
সে মাথা তুলে তাকাল।
আমাদের চোখে চোখ পড়ল…
কয়েক সেকেন্ডের জন্য।
আমি কিছু বলতে চেয়েছিলাম…
কিন্তু গলা শুকিয়ে গেল।
শব্দগুলো কোথাও আটকে গেল।
সে হালকা করে বলল,
“পড়াশোনা কেমন হয়েছে?”
আমি শুধু বললাম,
“ভালো…”
এর বেশি কিছু বলতে পারলাম না।
সে হালকা করে হাসল…
তারপর আবার বইয়ের দিকে তাকাল।
আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম…
তারপর চুপচাপ সরে গেলাম।
সেদিনই ছিল…
আমাদের শেষ কথা।
খুব সাধারণ,
খুব ছোট একটা কথা…
কিন্তু সেটাই হয়ে গেল শেষ।
আমি তখনও জানতাম না—
এই সাধারণ মুহূর্তটাই
একদিন আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে…
আর আমি…
কিছুই বলতে পারিনি…

To be continued.....

নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে।
Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।
 

Comments

    Please login to post comment. Login