Posts

কবিতা

স্নিগ্ধতা

May 24, 2026

Tonmoy Datta Mishu

70
View

স্নিগ্ধতা

-তন্ময় দত্ত মিশু

সৌন্দর্য, সে তো অন্তরের বিষয়,
মাধুর্য, সে তো মনেরই এক অধ্যায়।
বাহিরের মায়ায় না হয়ে ব্যাকুল,
দেখ একটু গভীরে,
সেখানে যা পাবে, বিশ্বাস করো,
কোথায়ও পাবে না আর খুঁজে।

আমি নিত্য সুন্দর,
সদ্য ফোঁটা কাঠ গোলাপের পাঁপড়ি।
রংধনুর সাত রং,
আমারি যে খেলার সাথি।

স্নিগ্ধতা ছড়িয়ে গেছে বাতাসে,
হয়তোবা আমারই জন্য আবেশে।
নতুন ফুলে নতুন সুবাসে,
ছড়িয়ে যাবে তা,
আমারই মত, দূর আকাশে। 

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ

Comments

    Please login to post comment. Login