Posts

উপন্যাস

হারিয়ে যাওয়া সেই মেয়ে:Episode 13

May 24, 2026

মনসুর হাবীব

19
View

Episode 13: বলতে চেয়েও বলা হলো না
পরীক্ষার দিনগুলো একে একে কেটে যাচ্ছিল…
প্রতিদিনই ভাবতাম,
আজ তাকে কিছু বলব।
আজ আর চুপ করে থাকব না।
কিন্তু প্রতিবারই…
কিছু একটা আমাকে থামিয়ে দিত।
পরীক্ষার হলে বসে থাকতাম…
প্রশ্নপত্র সামনে…
তবুও মন থাকত অন্য কোথাও।
সে কয়েক বেঞ্চ দূরে বসে লিখছে…
আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম।
মনে হতো,
এই মুহূর্তটাই যদি থেমে যেত…
পরীক্ষা শেষে সবাই বের হতো একসাথে।
কেউ হাসছে, কেউ উত্তর মিলাচ্ছে…
আমি শুধু তাকে খুঁজতাম।
একদিন সে আমার পাশ দিয়ে বের হচ্ছিল।
আমি ভাবলাম,
এবার বলব।
আমি ডাক দিলাম,
“শুনো…”
সে থেমে তাকাল।
আমার বুকের ভেতরটা কাঁপতে লাগল।
শব্দগুলো আবারও আটকে গেল।
আমি বললাম,
“কেমন হলো পরীক্ষা?”
সে হালকা করে বলল,
“ভালো… তোমার?”
আমি বললাম,
“হ্যাঁ… ভালো…”
আবার সেই একই কথা।
আবার সেই একই নীরবতা।
সে একটু হাসল…
তারপর চলে গেল।
আমি দাঁড়িয়ে রইলাম…
চুপচাপ।
নিজের উপরই রাগ হচ্ছিল।
কেন বলতে পারলাম না?
এত কঠিন কী ছিল?
একটা কথাই তো…
কিন্তু তখন বুঝিনি,
কিছু কথা যত সহজ মনে হয়,
বলতে ততটাই কঠিন হয়ে যায়।
দিনগুলো শেষ হয়ে আসছিল…
আর আমার সেই না বলা কথাগুলো
মনের ভেতরেই জমে থাকছিল…
হয়তো তখনই ঠিক হয়ে গিয়েছিল,
এই অনুভূতিটা
চিরকাল না বলা হিসেবেই থেকে যাবে…

To be continued.....

নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে।
Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।

Comments

    Please login to post comment. Login