Posts

কবিতা

তুমি আমি মিলে এক নৌকোয় ভাসি

May 25, 2026

Tonmoy Datta Mishu

83
View

তুমি আমি মিলে এক নৌকোয় ভাসি
-তন্ময় দত্ত মিশু

আছে সত্য মিথ্যের মাথায়,
ঘুড়ির ছোট্ট কড়া। 
আছে গল্প ভীষণ জানি,
সত্য মিথ্যের মিশেলে গড়া। 
সেই তোমার কাছে ছুটি,
নিয়ে সব গল্পের বুলি। 
সেই চেনা জানা শহরে,
রোজ আমাদের কথা তুলি। 
তুমি আমার দিকে তাকিয়ে,
বলো আজনা কত স্মৃতি,
আমি মন্ত্রমুগ্ধের মত,
বুনি তোমার ছন্দের গীতি। 
তুমি আমার সাথে এসো, 
তুমি আমার পাশে বসো, 
তুমি স্বপ্নের কথা শুনিয়ে,
আমায় বাঁচিয়ে রাখো।
আমি নীল আকাশ থেকে নিয়ে আসি,
নিয়ে আসি নীল কন্ঠরাজ,
তুমি তোমার নিজের সুরে,
সর্বত্র ছড়িয়ে দাও সেই সুবাস।
আমরা এইভাবেই বেঁচে থাকি, 
তুমি আমি মিলে এক নৌকোয় ভাসি।

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ
 

Comments

    Please login to post comment. Login