Posts

কবিতা

কি করলে এমন মানব জীবন পাওয়া যায় স্ব-শরীরে

May 25, 2026

Tonmoy Datta Mishu

10
View

কি করলে এমন মানব জীবন পাওয়া যায় স্ব-শরীরে
-তন্ময় দত্ত মিশু

তোমার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করতে ব্যস্ত
আমার জন্য সৃষ্টিকর্তা কোথায় জানি, খুঁজতো! 
তোমার দালান বড় দালান আরও বাড়ছে আরও
আমার মোটে ছোট্ট কুটির, খোসছে দেখি তাও!
তোমার জন্য অনেক কিছু, আমার জন্য অল্প
তোমার ঝুলি ভারি ভীষণ, আমার ঝুলি স্বল্প! 

তোমার ঘর আলোকিত, 
তুমি নিজেই রেখেছ কিছু বন্ধ!
আমার ঘর চির আঁধার, 
আমার ভাগের আলো তোমার কাছেই তো বদ্ধ!

আমিও মানুষ তুমিও মানুষ,
তাও তুমি আমার উপরে!
আমি যা পাই, তুমিও তাই পাও
তাও তো হক নাও কেড়ে!
বলো, কি করলে এমন মানব জীবন পাওয়া যায় স্ব-শরীরে!

এই দুনিয়াতে, শেষের পথে জীবন আজ, 
দুজনার ঝুলিই দেখি শূন্য! 
আমি কিছু নিতে পারি নি মৃত্যুর সাথে, 
তুমিও কিছু নিতে পার নি যাওয়ার পথে!
আমার সাদামাটা জীবন,  
তোমার কেড়ে নেওয়ার যাপন, 
কোথায় আজ সব!  
স্রষ্টার সামনে আমরা দুজন সৃষ্টি, 
অদ্ভুতভাবে স্রষ্টার ক্ষমাসুন্দর দৃষ্টি!    

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ


 

Comments

    Please login to post comment. Login