Posts

কবিতা

মহাশূন্যে পৃথিবীর মত আমি একা

May 25, 2026

Tonmoy Datta Mishu

10
View

মহাশূন্যে পৃথিবীর মত আমি একা

-তন্ময় দত্ত মিশু

সুখ তুই অন্য কারো সাথে থাক, 
দুঃখ তুই আমার পাশে এসে বোস্, 
এক চিলতে হাওয়ায় উড়িয়ে নিয়ে যা। 
সুখ-দুঃখের রোষানলে, 
আমায় বাঁচতে শিখিয়ে যা। 

সময় তুই অন্য কারো সাথে থাক, 
অসময় তুই আমার পাশে এসে বোস্, 
নিরবতা পালন করি দুজনে।
সময়ে-অসময়ে আবার কোথাও দেখা হলে, 
বলিস, আমি-ই সেই মানুষ
যে এসেছিল দুনিয়ায় কিছু না কিছু করবে বলে।

মহাশূন্যে পৃথিবীর মত আমি একা, 
চারপাশে অন্ধকার, 
আমার সূর্য হয়ে আসবে কে!
আমার নিজের ভেতরে, 
আমাকে জাগিয়ে তুলবে কে!
আমার অতীত, বর্তমান, ভবিষ্যত 
আমার মত করে সাজিয়ে তুলবে কে!

আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে না পৃথিবী,
আমার অস্বস্তি বুঝতে পারবে না পৃথিবী, 
আমাকে আরেক জীবন দিতে পারবে না পৃথিবী, 
আমাকে নিজের মধ্যে নিয়ে 
একদিন নিজেই তো বিলীন হয়ে যাবে পৃথিবী। 

আমার অন্তরআত্মা জানে, 
জানে এই সৃষ্টির কর্তা, 
কি ভীষণ স্ফুলিঙ্গ নিয়ে আমি বেঁচে আছি, 
আমার জীবনের ক্যানভাস তাও কেনো সাদা! 

আমায় দেখিয়ে দাও আলো, 
বিশ্বাস রাখো, 
আমি ছড়িয়ে দিব পৃথিবীতে যা সব ভালো। 

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ
 

Comments

    Please login to post comment. Login