Posts

উপন্যাস

হারিয়ে যাওয়া সেই মেয়ে:Episode 16

May 27, 2026

মনসুর হাবীব

14
View

Episode 16: নতুন স্কুল
কিছুদিনের মধ্যেই
জীবন আবার নিজের নিয়মে চলতে শুরু করল।
বাড়ির সবাই ব্যস্ত হয়ে গেল
নতুন স্কুলে ভর্তি করানো নিয়ে।
আমিও নতুন বই পেলাম…
নতুন ইউনিফর্ম…
নতুন ব্যাগ…
সবকিছুই নতুন ছিল।
শুধু একটা জিনিসই নতুন হয়নি,
আমার মন।
নতুন স্কুলের প্রথম দিন
আমি খুব চুপচাপ ছিলাম।
চারপাশে অচেনা মুখ…
অচেনা ক্লাসরুম…
অচেনা পরিবেশ…
সবাই নিজেদের মতো কথা বলছে,
হাসছে…
কিন্তু আমার মনে হচ্ছিল,
আমি যেন এখানে ঠিক মানিয়ে নিতে পারছি না।
আগের স্কুলটার কথা বারবার মনে পড়ছিল।
সেই মাঠ…
সেই বন্ধুরা…
আর… সে।
টিফিনের সময়
নতুন স্কুলের মাঠে দাঁড়িয়ে ছিলাম।
এখানেও ছেলেরা খেলছে…
হাসছে…
দৌড়াচ্ছে…
তবুও কিছু একটা যেন নেই।
আমি হঠাৎ বুঝতে পারলাম,
আমি আসলে খেলাগুলোকে না…
সেই মানুষটাকেই মিস করছি।
যে হারলে পাশে এসে দাঁড়াত…
যে সাধারণ কিছু কথায়
মনটা ভালো করে দিত…
আমি চারপাশে তাকালাম…
এক মুহূর্তের জন্য মনে হলো,
হয়তো সে হঠাৎ কোথাও দেখা দেবে…
কিন্তু না…
এখানে সে নেই।
সেদিন টিফিনের পুরো সময়টা
আমি একা দাঁড়িয়ে ছিলাম।
প্রথমবারের মতো
নিজেকে খুব একা লাগছিল।
আর তখনই বুঝলাম,
কিছু মানুষকে হারিয়ে ফেললে,
পৃথিবীর সবচেয়ে ভিড় জায়গাটাও
অদ্ভুতভাবে ফাঁকা লাগে…

To be continued......

নতুন পর্ব আসছে… খুব শিগগিরই!
গল্পের মোড় এখন আরও গভীর হবে।
Follow করে সাথে থাকুন, পরের পর্ব মিস করবেন না।

Comments

    Please login to post comment. Login