Poetry

ও নদীরে।

May 31, 2026

104
View

ও নদীরে তুই আমাকে ছেড়ে গেলিরে 

পাহাড় ভেঙে, বন পেরিয়ে

,নদী চলে এঁকেবেঁকে।

কারো সে নাম দেয় না কভু,

চায় না কিছু চেয়ে।তার বুকেতে পাল উড়িয়ে,

মাঝি টানে গান।জলতরঙ্গে মিলিয়ে দেয়,

আপন যত প্রাণ।

কখনো সে শান্ত নদী,স্নিগ্ধ কোমল ধারা,

কখনো আবার খরস্রোতা,পাগলিনী ও দিশাহারা।পথের বাঁকে কাশফুলেতে,হাসে নদীর তীর,

রৌদ্র-ছায়ায় খেলা করে,বুকের যত নীড়।

সাগর পানে ছুটে চলে,মিশতে অবিরাম,

পথের শেষে হারিয়ে যায়,পায় সে নিজের ধাম। 

ও নদীরে তুই আমাকে ছেড়ে চলে গেলিরে।

Comments

    Please login to post comment. Login

  • Shafin pro 3 months ago

    আমাদের কবিতাটি কেমন লাগলো লিখে জানাবেন ধন্যবাদ