Poetry

প্রথম পরশের গল্প

June 2, 2026

219 views

যার কোলেতে মাথা রেখে
পৃথিবীকে প্রথম দেখেছি,
সেই মানুষটা নাকি আজকে 
উর্ধ্বাকাশের অধিবাসী।

তবুও যখন ছবিটা দেখি,
হঠাৎ মনেহয় সে হারায়নি 
আনমনে ভেবে বসি-সে আছে

সে রয়ে গেছে নীরবে।


আমার প্রথম স্পর্শের স্মৃতি হয়ে,
আমার প্রথম ভালোবাসার কবিতা হয়ে।

আমার প্রথম পরশের গল্প হয়ে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • আমার প্রথম স্পর্শের স্মৃতি হয়ে,আমার প্রথম ভালোবাসার কবিতা হয়ে।আমার প্রথম পরশের গল্প হয়ে।সে রয়ে গেছে নীরবে।

  • সহজ ভাষায় অনেক কঠিন কথা তুলে ধরেছেন।