Posts

কবিতা

নতুন দিন

June 4, 2026

নাসির ফরহাদ

15
View

প্রতিদিনই প্রেমের নামে 

হৃদয়েতে রক্তক্ষরণ।

প্রতিদিনই মরছে আশা,

মরছে না কেউ  সহ মরন।

প্রতিদিনই ধ্বংস স্তুপে 

উড়ছে হৃদয় পোড়া ধোঁয়া। 

প্রতিদিনই স্বাদ আহ্লাদ 

নিরবেই যাচ্ছে খোয়া। 

প্রতিদিনই আশায় থাকি

আসবে আবার সোনালী ভোর।

কচি পাতায় ঝিলিক দিবে

সকালের মিষ্টি  রোদ্দুর।

Comments

    Please login to post comment. Login