রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৩৬

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ১৭তম গ্রেডের বিভিন্ন পদে মোট ১৩৬ জনকে নিয়োগ দেবে।
রাজউকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩২টি ভিন্ন ক্যাটাগরির পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুন ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
রাজউক নিয়োগ ২০২৬: পদের তালিকা
১. সহকারী পরিচালক (প্রশাসন) – ৫টি পদ
২. সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) – ৪টি পদ
৩. সহকারী পরিচালক (হিসাব) – ২টি পদ
৪. সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) – ১টি পদ
৫. সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) – ১টি পদ
৬. সহকারী প্রকৌশলী (সিভিল) – ১৪টি পদ
৭. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) – ৩টি পদ
৮. সহকারী অথরাইজড অফিসার – ১১টি পদ
৯. সহকারী নগর-পরিকল্পনাবিদ – ২টি পদ
১০. সহকারী স্থপতি – ১টি পদ
১১. সহকারী আইন কর্মকর্তা – ২টি পদ
১২. উপসহকারী প্রকৌশলী (সিভিল) – ১০টি পদ
১৩. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) – ২টি পদ
১৪. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) – ৩টি পদ
১৫. প্রধান ইমারত পরিদর্শক – ১টি পদ
১৬. ইমারত পরিদর্শক – ৭টি পদ
১৭. তত্ত্বাবধায়ক – ১টি পদ
১৮. হিসাবরক্ষক – ১টি পদ
১৯. সহকারী পরিসংখানবিদ – ১টি পদ
২০. ফোরম্যান (যান্ত্রিক) – ১টি পদ
২১. ফোরম্যান (বৈদ্যুতিক) – ১টি পদ
২২. কম্পিউটার অপারেটর – ৪টি পদ
২৩. ঊর্ধ্বতন হিসাব সহকারী – ৬টি পদ
২৪. উচ্চমান সহকারী – ৪টি পদ
২৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ৫টি পদ
২৬. নিরাপত্তা তত্ত্বাবধায়ক – ১টি পদ
২৭. সার্ভেয়ার – ১১টি পদ
২৮. অপারেটর (হেভি ভেহিক্যাল) – ২টি পদ
২৯. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ১৩টি পদ
৩০. কনিষ্ঠ হিসাব সহকারী – ১০টি পদ
৩১. ট্রান্সপোর্ট সুপারভাইজার – ১টি পদ
৩২. ট্রেসার (রেখাকার) – ৫টি পদ
মোট পদসংখ্যা: ১৩৬টি
মোট ক্যাটাগরি: ৩২টি
সবচেয়ে বেশি বেতন পাওয়া যাবে ৯ম গ্রেডের পদগুলোতে। এসব পদের মাসিক বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত। অন্যদিকে ১৭তম গ্রেডের ট্রেসার (রেখাকার) পদের বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।
পদভেদে নিয়োগ দেওয়া হবে ১ থেকে ১৪ জন পর্যন্ত। সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১৩ জন এবং সহকারী অথরাইজড অফিসার ও সার্ভেয়ার পদে ১১ জন করে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে প্রধান ইমারত পরিদর্শক পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহীরা রাজউকের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত ফি জমা দিতে হবে।
আবেদন ফি পদের ভিত্তিতে ভিন্ন হবে। ১ থেকে ১৭ নম্বর পদের জন্য ফি ২১২ টাকা, ১৮ থেকে ২১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২২ থেকে ৩১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩২ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা রাখা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।