Poetry

যে বৃষ্টিটা আসেনি

June 4, 2026

192 views

আকাশ কালো হয়েছিল।
অনেক মেঘও জমেছিল ।

মনে হয়েছিল, এবার বুঝি বৃষ্টি হবে।
ধুলোমাখা গাছগুলো ধুয়ে যাবে,
শুষ্ক মাটির বুক জুড়িয়ে যাবে।

কিন্তু না— মেঘ এল, 
একটু গর্জে উঠল,
তারপর চলে গেল।

জীবনেও এমন কিছু মানুষ আসে।
আশা জাগায়, 
স্বপ্ন দেখায়,
মনে হয় এবার সব বদলে যাবে।

কিন্তু সব মেঘ বৃষ্টি হয়ে নামে না।
কিছু মেঘ শুধু অপেক্ষা বাড়িয়ে দেয়।
তবুও আকাশ রাগ করে না।
আবার নতুন মেঘের অপেক্ষা করে।

মানুষের জীবনও হয়তো এমনই—
অপেক্ষা শেষ না হওয়া পর্যন্ত
আশা হারানো যাবে না।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login