Poetry

ঐক্যের ডাক

June 6, 2026

190 views

দ্বন্দ্ব ভুলে হাত বাড়াই, গড়ি নতুন পথ,
ঐক্যের এই শক্তিতেই বদলাবে সব রথ।
কে কোথা থেকে এসেছি, কী ছিল পরিচয়,
এই বাংলাদেশের ছায়াতলে সবারই হোক জয়।

পদ-পদবি, সুযোগ-সুবিধা, ন্যায্য দাবি যত,
একতালে যদি হাঁটতে পারি মিলবে সফলতা তত।
টানাটানি আর বিভাজনে ক্ষতিই শুধু হয়,
কাঁধে কাঁধ রেখে চললে কেবল সামনে এগোনো যায়।

সিনিয়রের অভিজ্ঞতা আর নবীনের স্বপ্ন ডানা,
এই দুইয়ের মিলন ঘটলে খুলবে সম্ভাবনা।
ব্যক্তিস্বার্থ নয়, দলীয় নয়—হোক দেশের জয়গান,
মানুষ, মাটি আর মাতৃভূমি—এ হোক সবার প্রাণ।

যে নেতৃত্ব পথ দেখাবে, দেব তাকে সম্মান,
পেছন থেকে টানব না আর, হবো তার সমান।
অকারণ বিতর্ক আর বিভেদের সব শোরগোল ফেলে,
এক পতাকার নিচে সবাই দাঁড়াই হাতে মেলে।

অভিমান আর অভিযোগের হোক আজ অবসান,
ঐক্যের এই অঙ্গীকারে জাগুক নতুন প্রাণ।
মনোমালিন্য আর বিভেদের সব পর্দা সরিয়ে,
একসাথে পথ চলি—স্বপ্ন গড়ি হাতে হাতে ধরে।

পরিচয় শুধু একটাই—এই দেশ আমাদের প্রাণ,
মাটি, মানুষ, স্বাধীনতা—এটাই আমাদের সম্মান।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login