Posts

কবিতা

স্বপ্নকথা (Premium)

June 6, 2026

Muhammad Abu Abdullah

0
sold
স্বপ্নকথা

মানুষের কিছু স্বপ্ন আলপনা থাকে,
যেগুলো বলা আসলেই অনেক দায়,
স্বপ্নকথাতে স্বপ্ন দোলাতে,
দুঃস্বপ্ন সব গুটিসুটি মেরে-
কিভাবে যেন হারিয়ে যায়!

স্বপ্নরাণীকে অকৃত্তিম ভালোবেসে,
আবদ্ধ করে যে জন,
মানব প্রেমের সেবায় আলিঙ্গন করে,
যুগে যুগে বেঁচে থাকে সে জন।

চারিদিক যদি স্বপ্ন ডাঙ্গায় ভাসে,
আর কথাগুলো হাটে ভীরু ভীরু পায়,
তখনি তো মানুষগুলো সব চাহনি দিয়ে,
ভেসে যায় নীরবতার নদীর ভেলায়।

ওহে  প্রিয় স্বপ্নধারক,
মনে হয় যে-স্বপ্নই তোমার সবকিছু,
তবে কেন মিথ্যেকে সব সময় ধারণ করো?
আর সত্যকে রেখে দাও পিছু পিছু।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login