Posts

কবিতা

এক ফোঁটা বৃষ্টি (Premium)

June 6, 2026

Muhammad Abu Abdullah

0
sold
এক ফোঁটা বৃষ্টি


হাজারো ভিড়েও আমি তোমাকে খুঁজি,
আমার নয়ন মণি, তোমারি হাসি বুঝি।
যদি কোনোদিন দেখা হয়, কি বলবো তোমায়,
মনের সব কথা গুছিয়ে বলবো, এ মন যে তাহাই চায়।

যদি অভিমান করো, যদি দূরে চলে যাও,
আমার এই হৃদয় ভেঙে যাবে, জেনে রেখো তাও।
তোমারি জন্য বেঁচে আছি, তোমারি তরে আশা,
তুমিই আমার সব, তুমিই আমার ভালোবাসা।

এক ফোঁটা বৃষ্টিতে তোমায় খুঁজতে চাই,
রংধনুর রঙে তোমায় রাঙাতে চাই,
ভালোবাসা নামক হাসির ফোয়ারা দিয়ে,
হে পুষ্প, তোমায় অবিরাম হাসাতে চাই।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login