ধর্ষনের বিচার চাই ধর্ষকের কাছে।
মুরগী বর্গা দেই শিয়ালের কাছে।
দেশ তুলে দেই সব লুটেরার হাতে।
আবার শান্তি খুঁজি মাঠে পথে ঘাটে।
আলো খুঁজি আলেয়ায় দিন খুঁজি রাতে।
বিরিয়ানি ফেলে খুশি শুধু ডাল-ভাতে।
অন্ধের দেশে কেউ বেচে গেলে চশমা
অপমান করি কতো দেখাই কি উষ্মা।
অন্যের কাছে খুঁজি মানবতা
নিজে রোজ দলি তাকে পদতলে।
তবু সূখগীত গাই আনমনে বেখেয়ালে
দিনে দিনে আমরা যাচ্ছি যে রসাতলে।
8
View